গল্পবিতান

এখানে সংকলিত গল্পগুলি প্রত্যক্ষ বিস্ময়ের ঘোরলাগা আর মনকাড়া সংবেদনায় ভরপুর। দৃঢ়চেতা প্রশাসনিক আধিকারিক সন্দীপ সামান্য দুর্বলতা কাটিয়ে মানবিকতার ডাকে সাড়া দিতে না পেরে আত্মগ্লানিতে ক্ষতবিক্ষত হয় প্রথম গল্পে। কৌতূহল জাগে প্রথম মুহূর্ত থেকে তারপর অন্তিমে গিয়ে তা চরমে ওঠে তখন পাঠকের পূর্ণ সন্তুষ্টি হয়। সুমন্ত্র চৌধুরী একজন সরল মানুষ কাউকে ঠকায় না কিন্তু কেমন করে নিজের অজান্তে প্রতারক বনে যায়। একজন বিচারক নিজের ব্যক্তিগত জীবনে কত অসহায় তা সমর রায়ের কথা না বললে বোধ হয় পাঠক জানতেন না। প্রত্যেকটা গল্প বাস্তব জীবনের ভিত্তিতে লেখা। আমরা কমবেশি সবাই এই ধরণের চরিত্রের মুখোমুখি হই জীবনে। কেমন ক'রে দুজন নরনারী প্রেমহীন দাম্পত্য জীবন কাটায়, কেমন ক;রে সন্দেহ ও বিপরীতে প্রতিশোধের আগুনে দগ্ধ হয় মানুষ, অযাচিতভাবে উপকারীর বেশে অচেনা মানুষ আসে আবার অদৃশ্য হয়ে যায়, একটি ছেলে পূর্ণ বয়সে ব্যর্থ হয়ে খোঁজে তার ফেলে আসা কালকে; জীবনের এই বহুবর্ণময় বিচিত্র চলচ্ছবি আছে এই সংকলনে।